ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬: নতুন সময়সূচি ঘোষণা

অনিবার্য কারণে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর উপ-অঞ্চল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সকল প্রতিযোগিতার সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, উপ-অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা আগামী ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর অঞ্চল পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত।

সবশেষে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য দেশের সকল শিক্ষা বোর্ড এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক এবং বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক প্রফেসর মো. শহিদুল ইসলাম।

উল্লেখ্য, প্রতি বছর দেশের মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। চলতি বছর জাতীয় পর্যায়ের মূল ভেন্যু হিসেবে দায়িত্ব পালন করবে দিনাজপুর শিক্ষা বোর্ড।

জনপ্রিয়

৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬: নতুন সময়সূচি ঘোষণা

আপডেট সময় : ১০:৩০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬