ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯০.৬৬ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৬৬ শতাংশ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ দেশের পাঁচটি উপকেন্দ্রে একযোগে দুই শিফটে এ পরীক্ষা নেওয়া হয়। প্রথম শিফট অনুষ্ঠিত হয় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট অনুষ্ঠিত হয় বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

পরীক্ষা শেষে বিভিন্ন কক্ষ পরিদর্শন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব ডিনস কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের কাছে পরীক্ষার সার্বিক অবস্থা তুলে ধরেন।

চলতি শিক্ষাবর্ষে রাবির ১০টি অনুষদ ও ২টি ইনস্টিটিউটের অধীনে মোট ৫৯টি বিভাগের ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের জন্য গড়ে ৬৭ জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের আওতায় কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ ছাড়াও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে শুক্রবার ‘সি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৪ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল উপকেন্দ্রে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

জনপ্রিয়

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯০.৬৬ শতাংশ

আপডেট সময় : ১০:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬