ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ০৯:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৯৯১১ বার ভিউ

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের জন্য নগদ প্রণোদনা চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে ইকুইটি বিনিয়োগ আনতে সহায়তা করেন, তবে বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর গভর্নিং বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রবাসীদের জন্য ১.২৫ শতাংশ নগদ প্রণোদনা
সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কোনো প্রবাসী বাংলাদেশি দেশে ইকুইটি বিনিয়োগ আনতে ভূমিকা রাখলে তিনি বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ নগদ প্রণোদনা পাবেন।

তিনি বলেন, ব্যক্তিগত ভোগের উদ্দেশ্যে রেমিট্যান্স পাঠানোর পরিবর্তে যারা শিল্প ও ব্যবসা খাতে বিনিয়োগ আনবেন, এই উদ্যোগ তাদের উৎসাহিত করবে। উদাহরণ হিসেবে তিনি জানান, কোনো প্রবাসী যদি ১০ কোটি ডলারের ইকুইটি বিনিয়োগ আনতে সহায়তা করেন, তবে সরকার তাকে প্রায় ১২ লাখ ৫০ হাজার ডলার নগদ প্রণোদনা দেবে।

প্রবাসী নেটওয়ার্ক ব্যবহার করে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য:বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা যেসব দেশে বসবাস করছেন, সেসব দেশের ব্যবসায়িক ও বিনিয়োগ মহলে তাদের শক্ত যোগাযোগ রয়েছে। সেই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরাই সরকারের মূল লক্ষ্য।

তবে এই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের আগে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে বলেও জানান তিনি।

বিদেশে বিডার অফিস খোলার সিদ্ধান্ত:
বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ হিসেবে বিদেশে বিডার অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে চীনে অফিস খোলা হবে। পরবর্তীতে দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের একটি দেশে অফিস স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, এসব অফিসে কমিশন বা ফলাফলভিত্তিক পারিশ্রমিক ব্যবস্থায় জনবল নিয়োগ দেওয়া হবে। চীনের ক্ষেত্রে স্থানীয় ভাষা ও বাজার সম্পর্কে অভিজ্ঞ চীনা নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।

ছয় বিনিয়োগ সংস্থা একীভূত করার রোডম্যাপ অনুমোদন;
সরকার ছয়টি বিনিয়োগ উন্নয়ন সংস্থাকে একীভূত করে একটি একক কাঠামোর আওতায় আনার নীতিগত অনুমোদন দিয়েছে। ‘সিঙ্গেল আমব্রেলা’ ব্যবস্থার আওতায় বিডা, বেজা, বেপজা, হাইটেক পার্ক কর্তৃপক্ষ, পিপিপি কর্তৃপক্ষ এবং বিসিককে একত্র করা হবে।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, একীভূত কাঠামোর মাধ্যমে প্রশাসনিক জটিলতা কমবে এবং নিয়মিত বোর্ড সভার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে। তবে আইনগত ও কাঠামোগত বাস্তবায়ন পরবর্তী সরকারের সময়েই সম্পন্ন হবে।

বেসরকারিকরণে নতুন দিকনির্দেশনা:
এছাড়া বিডার আওতায় সরকারি সম্পদ বেসরকারিকরণের জন্য একটি আনুষ্ঠানিক গাইডলাইন অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কমিশনভিত্তিতে বিনিয়োগ ব্যাংক নিয়োগ দিয়ে বেসরকারিকরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করা হবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

আপডেট সময় : ০৯:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬