ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে অতিরিক্ত দামে তেল বিক্রি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিলমাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানে তেলের মূল্যতালিকা ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। এ সময় পেট্রোল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় তেল ব্যবসায়ী আদিল হোসেনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে এবং নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রি করা যাবে না।

পুঠিয়া উপজেলা প্রশাসন জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

রাজশাহীতে অতিরিক্ত দামে তেল বিক্রি

আপডেট সময় : ০৭:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬