ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই

“আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। বিশ্বের কোথাও যেন নিরীহ মানুষের প্রাণহানি না ঘটে”—এই মানবিক বার্তা তুলে ধরে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকার মগবাজারস্থ জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা অংশ নিয়ে বিশ্বজুড়ে শান্তি ও মানবাধিকার রক্ষার আহ্বান জানান।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম এ সোহেল আহমেদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা, জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ইউসুফ জোবায়ের উল্লাহ, পিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. শফিকুর রহমান, সারোয়ার ওয়াদুদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হাসেম, মো. হাবিবুর রহমান, ড. ইঞ্জি. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মাসুদুর রহমান রনি, প্রীতি সরমান, ড. শামীম হামিদী, ড. নাঈমা খানম, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, অ্যাডভোকেট এনায়েত উল্লাহ, ড. শহীদ মঞ্জু, আতাউল্লাহ খান, এম. এইচ মোতালেব খান, মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, ড. শরিফ সাকী, এম. এ মঞ্জু, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান এবং এস. এম আমানউল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা বলেন, বর্তমান বিশ্ব নানা সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ ও সহিংসতা মানবজাতির জন্য কখনোই কল্যাণ বয়ে আনে না। তাই বিশ্বজুড়ে শান্তি, মানবাধিকার এবং সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনায় অংশ নেওয়া অতিথিরাও মানবাধিকার রক্ষা, যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস. এম সাজেদুল ইসলাম ও মো. ইয়াসিন। আলোচনা সভা শেষে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের শান্তি, নিরাপত্তা এবং মানবতার কল্যাণ কামনা করা হয়।

জনপ্রিয়

আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই

আপডেট সময় : ০৮:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬