ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে যাত্রাবিরতির পর ঢাকার পথে তারেক রহমানকে বহনকারী বিমান

  • সাঈদ হাসান সোহাগ
  • আপডেট সময় : ১১:৪০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৯৯১৭ বার ভিউ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

বৃহস্পতিবার সকাল ১১টা ১৩ মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।

বিমান সূত্র জানায়, ফ্লাইটটি ছিল বাংলাদেশ বিমানের বিজি-২০২, যা বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত হয়। রুট ছিল লন্ডন হিথ্রো – সিলেট – ঢাকা। উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে ফ্লাইট পরিচালনায় বিশেষ সমন্বয় ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর আগে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপরিবারে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান।

শিডিউল অনুযায়ী, সিলেটে যাত্রাবিরতির পর ফ্লাইটটির সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

✦ ফ্লাইটে যাঁরা ছিলেন:
বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে ছিলেন—
★ তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
★ কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
★ ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি।
★ বিএনপির প্রেস উইং সদস্য সালেহ শিবলী।
★ জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন।
★ সৈয়দ মইনউদ্দিন আহমেদ এবং
★ তাবাসসুম ফারাহানা।

তারেক রহমানের এই যাত্রাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

জনপ্রিয়

সিলেটে যাত্রাবিরতির পর ঢাকার পথে তারেক রহমানকে বহনকারী বিমান

আপডেট সময় : ১১:৪০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫