ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
One Foundation ও MedSys Soft Limited-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

রাজধানীতে 1 One Foundation ও MedSys Soft Limited-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • আর.আই. রাশেদ
  • আপডেট সময় : ০৩:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০০০৮ বার ভিউ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ ও ধর্ম বিষয়ক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। সভাপতিত্ব করেন 1 One Foundation-এর চেয়ারম্যান মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন 1 One Foundation-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও MedSys Soft Limited-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।

মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে রাজধানীর বাংলাদেশ-চাইনা ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার-এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে 1 One FoundationMedSys Soft Limitedএর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে মোঃ রুহুল আমিন বলেন, মানবসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অগ্রযাত্রায় ভূমিকা রাখাই ফাউন্ডেশনের লক্ষ্য। তিনি প্রতিষ্ঠানের কার্যক্রম সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্নিবীণার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম সিরাজ, তানজানিয়া সরকারের সম্মানীয় রাষ্ট্রদূত ড. ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আজিজুল্লাহ এম নুরুজ্জামান, গবেষক ও লেখক লে. কর্নেল (অব.) আবু ইউসুফ যোবায়ের উল্লাহ, প্রকাশক ও সম্পাদক (আইন ও বিচার) অ্যাডভোকেট মোঃ শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ, আইনজীবী, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

স্বাগত বক্তব্য প্রদান করেন ইভেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌসী। শুভেচ্ছা বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক এম এ সোহেল আহমেদ, ডা. ফাহাদ আমিন, ডা. নাহিদ আফরিন নিসা এবং উপদেষ্টা মিজানুর রহমান ভূঁইয়া।

ফাউন্ডেশনের প্রধান কার্যক্রম
1 One Foundation অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা, যুব উন্নয়ন ও কর্মসংস্থান প্রস্তুতি, প্রাপ্তবয়স্ক সাক্ষরতা এবং গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করবে।

অন্যদিকে, MedSys Soft Limited একটি প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে আধুনিক সফটওয়্যার সমাধানের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থাপনাকে সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করবে। ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে স্বাস্থ্য খাতে দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের শুরুতে থ্রি-ল্যাংগুয়েজ প্রণেতা কবি শাহ ওয়ালিউল্লাহ ফরহাদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও কবিতা পরিবেশন করেন। আব্দুল্লাহ লাবিব ও হুসাইন হুজাইফা হামদ, নাত ও সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন। দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সফলতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয়

One Foundation ও MedSys Soft Limited-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

রাজধানীতে 1 One Foundation ও MedSys Soft Limited-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট সময় : ০৩:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬