ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে কনকনে শীতে সড়কের পাশে অসুস্থ দুই শিশুকে ফেলে গেল মা-বাবা

মানবিকতার চরম অবক্ষয়ের এক হৃদয়বিদারক চিত্র দেখা গেছে চট্টগ্রামে। কনকনে শীতের রাতে সড়কের পাশে ফেলে যাওয়া হয়েছে দুই অসুস্থ শিশুকে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায়, পিএবি সড়কের পাশে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে চার বছর বয়সী শিশু আয়শাকে তার ছোট ভাইকে আগলে ধরে বসে থাকতে দেখা যায়। প্রচণ্ড শীতের মধ্যেও শিশুটি ভাইকে বাঁচানোর চেষ্টা করছিল।

স্থানীয়দের প্রশ্নের জবাবে আয়শা জানায়, তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়।

শিশু আয়শা জানায়, তার বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক। সে আরও জানায়, বাবা-মায়ের কাছ থেকে এনে তাদের খালা সড়কের পাশে রেখে চলে গেছে। বিষয়টি শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশুই অসুস্থ এবং ছোট শিশুটি শারীরিক প্রতিবন্ধিতায় ভুগছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের অসুস্থতার কারণেই পরিবারের পক্ষ থেকে এমন অমানবিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

খবর পেয়ে স্থানীয়রা শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সচেতন মহল দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপডেট সময় : ১১:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫