ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার দাকোপে ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

খুলনার দাকোপ উপজেলায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোলাম রসুল সরদার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল হাকিম মোড়ল (৪০) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে অভিযান চালায় দক্ষিণ কামিনীবাসিয়া পুলিশ ক্যাম্পের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শংকর কুমার হীরা।

পুলিশের দাবি, অভিযানের সময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে গোলাম রসুল সরদারকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি উপজেলার গড়খালী গ্রামের আফাজ সরদারের ছেলে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় পালিয়ে যাওয়া আব্দুল হাকিম মোড়লকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

খুলনার দাকোপে ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬