ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়নপত্র বাছাই আজ শেষ, বৈধ-বাতিল সংখ্যা প্রকাশ করবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আজ রোববার শেষ হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) আজই সারা দেশে কতটি মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং কতটি বাতিল হয়েছে—সে সংক্রান্ত চূড়ান্ত তথ্য প্রকাশ করবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, নির্ধারিত সময় অনুযায়ী আজ মনোনয়নপত্র বাছাই শেষে সারাদেশের সামগ্রিক চিত্র প্রকাশ করা হবে।

এদিকে নির্বাচন কমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম ৪ জানুয়ারি পর্যন্ত চলমান রয়েছে।

আপিল করার সময়সূচি ও নিয়মাবলি
রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশে সংক্ষুব্ধ কোনো প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী সংস্থা অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন।

আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত ফরমেটে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ উল্লেখ করে বিবৃতি এবং সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে। একটি মূল কপিসহ মোট ৭টি কপি জমা দিতে হবে

আপিল আবেদন নির্বাচন কমিশনের আপিল গ্রহণ কেন্দ্রের নির্ধারিত বুথে জমা দিতে হবে। আপিলের রায়ের কপি পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে, যা কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে। আপিলকারী বা তার মনোনীত ব্যক্তি রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

আপডেট সময় : ০৩:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬