ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামার প্রয়োজন নেই: সিইসি এ এম এম নাসির উদ্দিন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ০৬:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৯৯৪৩ বার ভিউ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং নির্বাচন নিয়ে রাজপথে নামারও কোনো প্রয়োজন নেই। নির্বাচন কমিশন আইন ও বিধি অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করবে।
বৃহস্পতিবার (আজ) সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আপিল শুনানিতে ন্যায়বিচারের আশ্বাস
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে সিইসি বলেন, রিটার্নিং কর্মকর্তা কোনো মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করলে উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ প্রার্থীর আপিল করার অধিকার রয়েছে। নির্বাচন কমিশন আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করবে।

তিনি বলেন, “আমরা ইনসাফে বিশ্বাসী। শুনানি শেষে আপনারা দেখবেন—আইন ও বিধিবিধান অনুযায়ী সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আইন সবার জন্য সমান এবং সবাইকে তা মানতে হবে।”
সহিংসতামুক্ত মনোনয়ন দাখিল এক প্রশ্নের উত্তরে সিইসি জানান, অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটলেও এবার শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি, যা নির্বাচনী প্রক্রিয়ার জন্য ইতিবাচক দিক।

নির্বাচনে মানুষের আগ্রহ বেড়েছে:
নির্বাচন কমিশন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা আপিল করতে আসছেন। এতে প্রমাণ হয়, নির্বাচনের প্রতি জনগণের আস্থা ও আগ্রহ রয়েছে।

আপিল দায়েরের সর্বশেষ তথ্য:
মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো আপিল গ্রহণ শুরু হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান—
বুধবার এক দিনে ১৩১টি আপিল দায়ের করা হয়
গত তিন দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টি

বিভাগভিত্তিক আপিল সংখ্যা:
ঢাকা: ৩১টি
কুমিল্লা: ১৯টি
ময়মনসিংহ: ১৬টি
রাজশাহী: ১৫টি
চট্টগ্রাম: ১০টি
রংপুর: ৯টি
বরিশাল: ৯টি
খুলনা: ১১টি
ফরিদপুর অঞ্চল: ৭টি
এর আগে সোমবার প্রথম দিনে ৪২টি এবং মঙ্গলবার দ্বিতীয় দিনে ১২২টি আপিল দায়ের করা হয়।

মনোনয়নপত্র বাছাইয়ের চূড়ান্ত হিসাব:
ইসি সূত্র জানায়, জাতীয় সংসদের ৩০০ আসনে জমা পড়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ,৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়

আপিলের সময়সূচি ও শুনানি:
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে। আপিলের জন্য মূল কাগজসহ ৬ সেট ফটোকপি জমা দিতে হবে।

আপিল শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের বেইজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ফুল কমিশন এসব শুনানি গ্রহণ করবেন।
শুনানি শেষে ফলাফল মনিটরে দেখানো হবে এবং রায়ের পিডিএফ কপি সংশ্লিষ্ট পক্ষকে ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামার প্রয়োজন নেই: সিইসি এ এম এম নাসির উদ্দিন

আপডেট সময় : ০৬:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬