শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে কুইজ প্রতিযোগিতা–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা ও সাধারণ জ্ঞান চর্চার লক্ষ্যে গত বছরের ২৫ নভেম্বর এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শেরপুর সরকারি কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক উপদেষ্টা শামছুল হুদা চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মাজহারুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ এবং সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল আওয়াল পাপুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া, প্রচার সম্পাদক মুবতাসিমুর রহমান সাদিক, সদস্য আব্দুল আলিম ও সাইমা জাহান ছোঁয়া।
অনুষ্ঠানের শেষপর্বে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট ৩০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
মো: জসিম মিয়া 










