ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৫ আসনে আলহাজ্ব নবী উল্লাহ নবীর পক্ষে সৌজন্য সাক্ষাৎ ও রাজনৈতিক আলোচনা অনুষ্ঠিত

  • সাঈদ হাসান সোহাগ
  • আপডেট সময় : ১০:৫১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১০০৩৮ বার ভিউ

ঢাকা-৫ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবীর পক্ষে ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল আহমেদ মোল্লা এবং বাংলাদেশ তারুণ্য জোটের নেতৃবৃন্দের সৌজন্যে এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তারুণ্য জোটের সভাপতি শেখ আল ফজলে রাব্বি, মহাসচিব ব্যারিস্টার নাজমুস সাকিব, সদস্য সচিব শিহাব সিকদার, আহ্বায়ক এবং দৈনিক তারুণ্যের সংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাঈদ হাসান সোহাগ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে বাংলাদেশের তারুণ্যের ভূমিকা, তরুণ প্রজন্ম ও প্রবীণদের সমন্বয়ে একটি শক্তিশালী সমাজ গঠনের বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় ঢাকা-৫ আসনের জনতার নেতা আলহাজ্ব নবী উল্লাহ নবীর রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরা হয়। বিশেষ করে চাঁদাবাজি ও মাদকমুক্ত, সুশৃঙ্খল ও বাসযোগ্য ঢাকা-৫ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল আহমেদ মোল্লা বলেন, “ঢাকা-৫ আসনে ধানের শীষ প্রতীকে আলহাজ্ব নবী উল্লাহ নবীকে বিজয়ী করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে নির্বাচন কার্যক্রম পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতা কামনা করছি।”

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও গণতান্ত্রিক ঢাকা-৫ গড়ে তোলা সম্ভব হবে।

ঢাকা-৫ আসনে আলহাজ্ব নবী উল্লাহ নবীর পক্ষে সৌজন্য সাক্ষাৎ ও রাজনৈতিক আলোচনা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬