ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডে বিজনেস ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেলেন জনতা ডেভেলপারস লিমিটেড পরিচালক মো: মুস্তাফিজুর রহমান সিকদার।
সততা, নিষ্ঠা ও গুণগত মানের প্রতি আপসহীন অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫-এ বিজনেস ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছেন জনতা জেডিএল-এর পরিচালক মো: মুস্তাফিজুর রহমান সিকদার।
দূরদর্শী নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাধারা এবং টেকসই ব্যবসায়িক ব্যবস্থাপনার মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটিকে একটি শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছেন। তার এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজকরা তাকে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডে ভূষিত করেন।
পুরস্কার গ্রহণকালে তিনি বলেন, “এই গৌরবময় অর্জন আমাদের আগামীর পথচলায় আরও দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ করে তুলেছে। এ সাফল্যের পেছনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “এই স্বীকৃতি যেমন আমাদের গর্বিত করেছে, তেমনি আগামী প্রজন্মের উদ্যোক্তা তৈরিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
উল্লেখ্য, জনতা জেডিএল দীর্ঘদিন ধরে গুণগত মান বজায় রেখে ব্যবসায়িক উৎকর্ষতা ও প্রযুক্তিনির্ভর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সাঈদ হাসান সোহাগ 










