ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর এলাকায় অবস্থিত নিসর্গ পার্কে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনকে আরও শক্তিশালী করা, পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়, নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং সাংবাদিকতার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।

সাধারণ সভার একপর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন তুষারের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর সংগঠনের বিগত দুই বছরের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা। পাশাপাশি আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ মাসুদ তালুকদার।

দ্বি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার খান রুবেল এবং নির্বাচন কমিশনার সাহিন সুমন ও ফাহিম ফিরোজের প্রস্তাবের ভিত্তিতে সদস্যদের কণ্ঠভোটে বর্তমান কমিটিকে আগামী দুই বছরের জন্য পুনরায় নির্বাচিত করা হয়।

সভা শেষে জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আপডেট সময় : ১২:১৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬