কবি কাজী নজরুল ইসলামের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে “নজরুল চেতনায় বাংলাদেশ” শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে এবং নাগরিক ভাবনা’র পরিচালনায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রচিন্তক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ওয়ান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও নাগরিক ভাবনার আহ্বায়ক মো. হাবিবুর রহমান।
আলোচনায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও মানবিক চেতনা আজকের বাংলাদেশে সামাজিক ন্যায়বিচার, সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে আরও গভীরভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় বক্তব্য রাখেন অগ্নিবীনার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম সিরাজ,দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী,
লে. কর্নেল (অব.) আবু ইউসুফ যোবায়ের উল্লাহ,
মো. মনিরুজ্জামান স্বাধীন,ডক্টর ও ইঞ্জিনিয়ার লুৎফর রহমান,ওয়ান ফাউন্ডেশনের ডিরেক্টর জান্নাতুল ফেরদৌসী,এম এ সোহেল আহমেদ মৃধা,
মেধালয় ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম সাজেদুল ইসলাম,সাংবাদিক রফিক মোহাম্মদ,মো. আব্দুর রহিম চৌধুরী,ইঞ্জিনিয়ার লুৎফর রাসেল,
রুমিচা বেগম,নয়ন হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভাটি নজরুল চেতনায় একটি মানবিক, বৈষম্যহীন ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার আহ্বানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সাঈদ হাসান সোহাগ 










