ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে কৃষক দলের নেতা সুজাউদ্দিন সাদার জামায়াতে ইসলামীতে যোগদান

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দিন সাদা-র দল পরিবর্তনের ঘটনায়। তিনি বিএনপির সহযোগী সংগঠন কৃষক দল থেকে সরে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাজালের চর বাজারে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সাজালের চর বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে ইসলামীতে সদস্যপদ গ্রহণ করেন।

জানা গেছে, এ সময় তাঁর সঙ্গে আরও ২২ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামান সদস্যপদ প্রদান করেন।এছাড়া
উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

১১ নম্বর চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু মুসা,চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলাম,স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুজাউদ্দিন সাদার মতো একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতার যোগদানে জামায়াতে ইসলামী আরও শক্তিশালী হবে এবং ইসলামপুরে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

যোগদান অনুষ্ঠানে সুজাউদ্দিন সাদা বলেন,
“ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশ গঠনের বৃহত্তর লক্ষ্য সামনে রেখেই আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখব।”
স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাসুদ রানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

কৃষক দলের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি
সুজাউদ্দিন সাদার দলত্যাগের বিষয়ে উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

ইসলামপুরে কৃষক দলের নেতা সুজাউদ্দিন সাদার জামায়াতে ইসলামীতে যোগদান

আপডেট সময় : ১২:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬