ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাউডোব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় আলামীন

দাকোপ উপজেলার ৩ নম্বর লাউডোব ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা আলামীন হোসেন রিংকুর নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। অনেকেই ধানের শীষ প্রতীকে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন আলামীন হোসেন রিংকু। তিনি একসময় জেলা ছাত্রদলের সদস্য, দাকোপ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং লাউডোব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। সংগঠন পরিচালনায় অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যে ইউনিয়নের তরুণ ও সাধারণ ভোটারদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

লাউডোব ইউনিয়নের সচেতন নাগরিকদের মতে, একটি ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি উন্নয়ন, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা খাতে কার্যকর উদ্যোগ নিতে সক্ষম এমন প্রার্থীই সময়ের দাবি। এ প্রেক্ষাপটে অনেকেই আলামীন হোসেন রিংকুকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় কয়েকজন ভোটার বলেন, “যে নেতৃত্ব তৃণমূল থেকে উঠে এসেছে এবং মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়েছে, আমরা তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।” তারা আশা প্রকাশ করেন, দলীয় মনোনয়ন পেলে তিনি ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দাকোপ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ৩ নম্বর লাউডোব ইউনিয়নে আলামীন হোসেন রিংকুকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা ক্রমেই জোরালো হচ্ছে।

আপডেট সময় : ১১:১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬