ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাকোপে স্মার্ট কৃষক কার্ডের উদ্বোধন

  • পাপ্পু সাহা :
  • আপডেট সময় : ১০:৫৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৯৮৮৬ বার ভিউ

খুলনার দাকোপ উপজেলায় কৃষকদের ডিজিটাল ডাটাবেজ তৈরির লক্ষ্যে ‘স্মার্ট কৃষক কার্ড’ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খানের বিশেষ উদ্যোগে দাকোপ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়।

বৃহস্পতিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন শেখ, উপজলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশিষ ব্যানার্জি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তন্ময় দাস, ইফতেখার হোসেন, হরিদাস সানা, মিজানুর রহমান, রিনা আক্তার, সুকান্ত সরকার, সঞ্জয় মন্ডল, সুশীল সমাজের প্রতিনিধি সুদাম রায়, কাকলী মন্ডল ও পলটু বিশ্বাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ে প্রকৃত কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা ও প্রণোদনা সরাসরি পৌঁছে দিতে এই স্মার্ট কার্ড অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, প্রথম ধাপে দাকোপ ইউনিয়নের তিনটি ওয়ার্ডের কৃষকদের তথ্য যাচাই-বাছাই ও নিবন্ধনের কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের প্রান্তিক কৃষকদের এই ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসা হবে। এর ফলে কৃষি খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং সরাসরি কৃষকের হাতে সরকারি সহায়তা পৌঁছানো নিশ্চিত হবে।

দাকোপে স্মার্ট কৃষক কার্ডের উদ্বোধন

আপডেট সময় : ১০:৫৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬