ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে মাথায় গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে খুলনায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি জানান, মোতালেব শিকদারের ওপর হামলা হয়েছে এবং তার অবস্থা গুরুতর।

ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় বা হামলার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত নেতার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনায় এনসিপির নেতাকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরপর দুই রাজনৈতিক নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

জনপ্রিয়

এবার খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০১:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫