ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু: ঘরে বসেই জানুন আপনার কার্ডের অবস্থা

২০২৫ সালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম একযোগে দেশের সব ৬৪টি জেলায় শুরু হয়েছে। যারা নতুন ভোটার হয়েছেন অথবা আগে ভোটার হলেও এখনো স্মার্ট কার্ড সংগ্রহ করেননি, তাদের জন্য এই উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, জেলা ও উপজেলা পর্যায়ে ধাপে ধাপে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে। যেসব নাগরিক ইতোমধ্যে ভোটার তালিকাভুক্ত হলেও এখনো স্মার্ট কার্ড হাতে পাননি, তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদ বা নির্ধারিত বিতরণ কেন্দ্র থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো অপেক্ষমাণ ভোটারদের দ্রুত স্মার্ট কার্ড সরবরাহ নিশ্চিত করা। বর্তমানে অনলাইনে স্মার্ট এনআইডি বিতরণ সূচি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দেওয়ায় নাগরিকদের সঠিক তথ্য জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের পরিচয় নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ দলিল। বাংলাদেশে ১৮ বছর বা তার বেশি বয়সী সকল নারী-পুরুষকে এনআইডি কার্ড প্রদান করা হয়। যারা অনলাইনে অথবা সরকারি প্রক্রিয়ার মাধ্যমে এনআইডির জন্য আবেদন করেছেন, তাদের জন্য এই তথ্য বিশেষভাবে সহায়ক হবে।

অনলাইনে এনআইডি কপি সংগ্রহ করবেন যেভাবে এনআইডির অনলাইন কপি পেতে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে ভোটার আইডি কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করা যাবে, যা বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহার করা সম্ভব।

এসএমএসে জানুন আপনার স্মার্ট কার্ডের তথ্য
যারা এখনো স্মার্ট এনআইডি কার্ড পাননি, তারা মোবাইল এসএমএসের মাধ্যমেও তথ্য জানতে পারবেন।

এসএমএস ফরম্যাট:
SC NID আপনার১৭সংখ্যারএনআইডিনম্বর
পাঠাতে হবে: ১০৫ নম্বরে
উদাহরণ:
SC NID 19785432345654345 → পাঠান ১০৫ নম্বরে
🔹 যাদের এনআইডি নম্বর ১৩ সংখ্যার, তাদের ক্ষেত্রে জন্মসাল যুক্ত করে ১৭ সংখ্যা করতে হবে।
উদাহরণ:
এনআইডি নম্বর: 1234567891011
জন্মসাল: ১৯৮৭
লিখতে হবে: 19871234567891011

গুরুত্বপূর্ণ তথ্য:
যাদের হাতে এখনো স্মার্ট কার্ড পৌঁছেনি, তারা আপাতত অনলাইন কপি ব্যবহার করে প্রয়োজনীয় কাজ চালিয়ে যেতে পারবেন। সাধারণত গুরুত্বপূর্ণ স্থান ছাড়া সব জায়গায় মূল এনআইডি দেখানো বাধ্যতামূলক নয়। নতুন ভোটাররা সাধারণত ভোটার হওয়ার ১৫ দিনের মধ্যেই অনলাইন কপি সংগ্রহ করতে পারেন।
গুরুত্বপূর্ণ ওয়েবসাইট:
বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল তথ্য পেতে ভিজিট করুন:
https://www.nidw.gov.bd

আপডেট সময় : ০৪:৩৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫