ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের অপেক্ষায় রাজধানীতে নেতাকর্মীদের ঢল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকায় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তাকে স্বাগত জানাতে রাজধানীর ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে (কুড়িল–পূর্বাচল সংযোগ সড়ক) এলাকায় বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বিশাল গণসংবর্ধনার।

ইতোমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন কেবল প্রিয় নেতার আগমনের অপেক্ষায় আছেন হাজারো নেতাকর্মী।
সকাল থেকেই রাজধানীর গুলশান, কুড়িল, পূর্বাচল ও আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। গুলশান–২ নম্বর চত্বরে ঢাকা মহানগর বিএনপিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। একই সঙ্গে কুড়িল–পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চের সামনে ভিড় জমাতে শুরু করেন নেতাকর্মীরা।

জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মঞ্চের দুই পাশে সড়কের বাতির খুঁটিতে স্থাপন করা হয়েছে মাইক। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য বসানো হয়েছে একাধিক এলইডি স্ক্রিন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ছয় শয্যার একটি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র এবং সুপেয় পানির ব্যবস্থাও রাখা হয়েছে।

নেতাকর্মীদের মুখে মুখে শোনা যায়—
“মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে”,
“তারেক রহমান বীরের বেশে, আসবে এবার বাংলাদেশে”—
এমন নানা স্লোগান। অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করছেন, আবার কেউ কেউ আনন্দ-উল্লাসে অংশ নিচ্ছেন।
দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের এই জনস্রোত দলটির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপডেট সময় : ০১:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫