ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন।

শনিবার (আজ) সকাল ১১টার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত ওসমান হাদির কবরে পৌঁছান। এ সময় তিনি কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতিহা পাঠ করেন। পাশাপাশি জুলাই গণ-আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ খান, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. লুৎফর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।আজ আগের দুই দিনের মতো লাল-সবুজ রঙের বাস ব্যবহার না করে সাদা রঙের একটি ফুল দিয়ে সাজানো গাড়িতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তিনি। এ সময় রাস্তার দুই পাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। টিএসসি থেকে ওসমান হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয়। শাহবাগ এলাকাতেও পুলিশের কড়া নজরদারি ছিল।
এর আগে তার আগমন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসি এলাকায় অবস্থান নেন। সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করেন।

কবর জিয়ারত শেষে তারেক রহমান ভোটার হওয়ার জন্য নির্বাচন ভবনে যাওয়ার কর্মসূচি গ্রহণ করেন। সেখান থেকে তিনি ধানমন্ডির মাহবুব ভবনে যাবেন। পরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।
এদিকে বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানে আহত কোনো ব্যক্তি বর্তমানে পঙ্গু হাসপাতালে ভর্তি না থাকায় সেখানে যাওয়ার কর্মসূচি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে দলের নেতাকর্মীরা অংশ নেন।

আপডেট সময় : ০১:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫