ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক লঞ্চ দুর্ঘটনায় ৬ জন নিহত, বরিশাল অঞ্চলের ৩ লঞ্চের রুট পারমিট বাতিল

চাঁদপুরের মেঘনা ও নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে পৃথক দুটি লঞ্চ দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় বরিশাল অঞ্চলের তিনটি যাত্রীবাহী লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একই সঙ্গে দুর্ঘটনাগুলোর তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার।

চাঁদপুরে লঞ্চ সংঘর্ষে ৪ জন নিহত

জানা গেছে, গত বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে করে ঝালকাঠিতে ফিরছিলেন। রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের চারজন যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর বিআইডব্লিউটিএ ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’—এই দুই লঞ্চের রুট পারমিট বাতিল করে।

ফতুল্লায় সুন্দরবন-১৬ এর ধাক্কায় বাল্কহেড ডুবি
অন্যদিকে একই রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় বুড়িগঙ্গা নদীতে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী ‘সুন্দরবন-১৬’ লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে যায়। দুর্ঘটনার পর শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নৌ-পুলিশ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন—
★ শাকিল আহমেদ (২৪), পটুয়াখালীর দুমকি উপজেলা
★ মোহাম্মদ হাসান (২০), ঝালকাঠির রাজাপুর এলাকা
তারা দুজনই ডুবে যাওয়া বাল্কহেডের লস্কর ছিলেন।

ঘটনার পর ‘সুন্দরবন-১৬’ লঞ্চটি জব্দ করে নৌ-পুলিশ এবং লঞ্চের স্টাফদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে বিআইডব্লিউটিএ লঞ্চটির রুট পারমিট বাতিল করে।

তদন্ত কমিটি ও মামলা প্রস্তুতি
বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার জানান,“একাধিক লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় অ্যাডভেঞ্চার-৯, সুন্দরবন-১৬ এবং এমভি জাকির সম্রাট-৩—এই তিনটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

আপডেট সময় : ০৭:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫