ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু ভোটে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক ও দৃঢ় অবস্থানে রয়েছে। কারণ দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তৌহিদ হোসেন বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করা।

তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ ২০০৯ সালের পর দেশে কোনো গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরবর্তী নির্বাচনগুলোতে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পায়নি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের বিপুল সংখ্যক তরুণ ভোটার— বিশেষ করে যাদের বয়স ৩০ বছরের নিচে— তারা জীবনে কখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সরকার চায় এমন একটি নির্বাচন হোক, যেখানে জনগণ স্বাধীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।

তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা গন্ডগোলের সুযোগ দেওয়া হবে না। কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনকে প্রয়োজন হলে ভোট স্থগিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তৌহিদ হোসেন বলেন, আপনারা জনগণের কাছে যাবেন, নিজেদের বক্তব্য তুলে ধরবেন, কিন্তু কোনো ধরনের সহিংসতা বা আঘাতের পথে যাবেন না। সবাই শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভূমিকা রাখুন

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে যে পরিবর্তন এসেছে, তাতে অনেক তরুণ জীবন দিয়েছে। তাদের আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, যদিও শতভাগ অর্জন সম্ভব হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, এই সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি, বিজেপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপডেট সময় : ১১:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫