ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় নতুন মাইলফলক

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ইতিহাসে যুক্ত হলো এক নতুন ও গর্বের অধ্যায়। প্রথমবারের মতো এখানে সফলভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি হাত পুনঃসংযোগের জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার সরিষা মাড়াই মেশিনে দুর্ঘটনার শিকার হয়ে এক রোগীর হাত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর এই অবস্থায় রোগীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অর্থোপেডিক বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

প্রায় ৬ ঘণ্টাব্যাপী এই জটিল অপারেশনের নেতৃত্ব দেন অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মন্ডল। তাঁদের সঙ্গে থাকা মেডিকেল টিমের দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টায় সফলভাবে রোগীর বিচ্ছিন্ন হাত পুনঃসংযোগ করা সম্ভব হয়।

অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা আশাব্যঞ্জক। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং হাত নাড়াতে পারছেন, যা চিকিৎসাবিজ্ঞানের এক বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম এমন সফল হাত পুনঃসংযোগ অপারেশন সম্পন্ন হওয়ায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। এই সাফল্যের মাধ্যমে হাসপাতালটির চিকিৎসাসেবা আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপডেট সময় : ০১:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫