ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র শীত ও ঘন কুয়াশায় বরিশালে ২ শতাধিক শীতার্তকে কম্বল দিলেন জেলা প্রশাসক

তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত বরিশালে অসহায় ও ভাসমান মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। জেলা প্রশাসনের উদ্যোগে ২ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (গতকাল) রাত ১১টার দিকে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের লঞ্চঘাট এলাকায় এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়, ভাসমান ও শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেন। শীতের এই দুর্দিনে প্রশাসনের এমন মানবিক উদ্যোগে শীতার্ত মানুষেরা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, শীতের তীব্রতা বাড়লে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপডেট সময় : ০৪:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫