ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ দেড়যুগ পর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

দীর্ঘ প্রায় দেড়যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে উপস্থিত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছান।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। এ সময় বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান।

সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে থাকেন। নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য। তারেক রহমানকে এক নজর দেখার জন্য অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেন।
নিরাপত্তাজনিত কারণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে।

সাধারণ নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পুরো কার্যালয় এলাকা ঘিরে রেখেছে সিএসএফ সদস্যরা। পাশাপাশি নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে র‍্যাবের ডগ স্কোয়াড দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।

উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর গতকাল রোববার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন তারেক রহমান।

আজ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন বলে জানা গেছে।

আপডেট সময় : ০৪:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫