ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৩০০ আসনে জমা পড়েছে ২,৫৮২টি মনোনয়নপত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে, প্রার্থীরা ৩ হাজার ৪০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার (২৯ ডিসেম্বর)। নির্ধারিত সময়ের পর মনোনয়ন দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট করেছে কমিশন।

মনোনয়নপত্র বাছাই শুরু ৩০ ডিসেম্বর
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে। এ তথ্য নিশ্চিত করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অঞ্চলভিত্তিক মনোনয়নপত্রের চিত্র
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী অঞ্চলভিত্তিক মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের সংখ্যা নিচে তুলে ধরা হলো—

রংপুর অঞ্চল: ৮ জেলা, ৩৩ আসন
গ্রহণ: ৩৩৮ জন
দাখিল: ২৭৮ জন
রাজশাহী অঞ্চল: ৮ জেলা, ৩৯ আসন
গ্রহণ: ৩২৯ জন
দাখিল: ২৬০ জন
খুলনা অঞ্চল: ১০ জেলা, ৩৬ আসন
গ্রহণ: ৩৫৮ জন
দাখিল: ২৭৬ জন
বরিশাল অঞ্চল: ৬ জেলা, ২১ আসন
গ্রহণ: ২১২ জন
দাখিল: ১৬৬ জন
ফরিদপুর অঞ্চল: ৫ জেলা, ১৫ আসন
গ্রহণ: ১৬৫ জন
দাখিল: ১৪২ জন
ঢাকা অঞ্চল: ৬ জেলা, ৪১ আসন
গ্রহণ: ৬৩৮ জন
দাখিল: ৪৪৪ জন
ময়মনসিংহ অঞ্চল: ৬ জেলা, ৩৮ আসন
গ্রহণ: ৪০২ জন
দাখিল: ৩১১ জন
সিলেট অঞ্চল: ৪ জেলা, ১৯ আসন
গ্রহণ: ১৭৬ জন
দাখিল: ১৪৬ জন
কুমিল্লা অঞ্চল: ৬ জেলা, ৩৫ আসন
গ্রহণ: ৪৯৬ জন
দাখিল: ৩৬৫ জন
চট্টগ্রাম অঞ্চল: ৫ জেলা, ২৩ আসন
গ্রহণ: ২৯৩ জন
দাখিল: ১৯৪ জন

আপিল ও প্রত্যাহারের সময়সূচি
ইসি সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী—
আপিল দায়ের: ৫–৯ জানুয়ারি
আপিল নিষ্পত্তি: ১০–১৮ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি

তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৩০০ আসনে জমা পড়েছে ২,৫৮২টি মনোনয়নপত্র

আপডেট সময় : ১২:০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫