বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম। তিনি একাধিকবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় ধরে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাঁর রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, নির্বাচন ও রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তাঁর ইন্তেকালে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো শোক কর্মসূচি ঘোষণা করেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সাঈদ হাসান সোহাগ 










