বরিশালের সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও সমাজসেবক মামুনুর রশীদ নোমানী’র আজ শুভ জন্মদিন। তিনি দৈনিক বিজনেস বাংলাদেশ, শীর্ষ নিউজ ও ইত্তেহাদ নিউজের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
১ জানুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন লেখক, সংগঠক ও সমাজসেবক হিসেবে পরিচিত মুখ। বরিশাল সাংবাদিকতা ও মিডিয়া অঙ্গনে তাকে জীবন্ত কিংবদন্তি হিসেবেই বিবেচনা করা হয়।
সাংবাদিকতা ও সংগঠক হিসেবে ভূমিকা:
জুনিয়র রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি পেশাদার সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন।
নিজের প্রতিষ্ঠিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বরিশালখবর২৪ডটকম ও বিডি২৪নিউজডটকম পরিচালনার পাশাপাশি অসংখ্য অনলাইন সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ড:
সাংবাদিক নোমানী প্রতিষ্ঠা করেছেন এফএফএল বিডি ফাউন্ডেশন, এফএফএল ইয়ুথ ফাউন্ডেশন ও ফ্রেন্ডস ফর লাইফ সমবায় সমিতি। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বেকার, পিছিয়ে পড়া মানুষ ও যুব সমাজকে দক্ষ ও স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি সচেতন নাগরিক আন্দোলন, ন্যাশনাল সাংবাদিক ক্লাব, বনপা সহ বিভিন্ন সংগঠনের শীর্ষ দায়িত্বে রয়েছেন।
সাংবাদিক সংগঠন ও প্রশিক্ষণ:
বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্যদের একজন তিনি। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বরিশালে অনলাইন সাংবাদিকতার বিকাশে তার ভূমিকা অনস্বীকার্য। তিনি বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন ও বরিশাল অনলাইন প্রেসক্লাব–এর প্রতিষ্ঠাতা ও সভাপতি।
তিনি শত শত সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছেন। তার হাতে গড়া বহু সাংবাদিক বর্তমানে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত।
পুরস্কার ও সম্মাননা:
অনলাইন ও মফস্বল সাংবাদিকতায় অবদানের জন্য তিনি একাধিকবার শেরেবাংলা পদক, বার্তা প্রবাহ সম্মাননা, স্বপ্নালোক মিডিয়া অ্যাওয়ার্ডসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বহু পুরস্কার লাভ করেছেন।
বর্তমানে তিনি বরিশালের দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রতিবাদী সাংবাদিকতা ও নির্যাতনের ইতিহাস:
সাংবাদিক নোমানী একজন আপসহীন ও প্রতিবাদী সাংবাদিক। অন্যায়ের কাছে কখনো মাথানত করেননি। এই কারণেই তাকে একাধিকবার হামলা ও মামলার শিকার হতে হয়েছে।
২০১১ সালে শীর্ষ নিউজ সম্পাদক গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধনের সময় হামলার শিকার হন।
২০২০ সালে সড়কে পানি সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে বরিশালের সাবেক মেয়র ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের বরিশাল মহানগর সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ ও তার অনুসারীরা তার ওপর হামলা চালান। পরে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মিথ্যা মামলায় জড়িয়ে ১৪ দিন কারাভোগ করানো হয়। দীর্ঘ পাঁচ বছর পর ২০২৪ সালের অক্টোবরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান।
২০২২ সালে ঝালকাঠির রাজাপুরে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
এছাড়া ২০২৪ সালের ১৯ জুলাই বরিশালে তার অফিসে আবারও হামলার ঘটনা ঘটে।
শুভেচ্ছা ও অভিনন্দন:
বরিশালের সিনিয়র সাংবাদিক নোমানীর জন্মদিন উপলক্ষে দৈনিক তারুণ্যের সংগ্রাম পত্রিকা পরিবারের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।তার সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করেন।
সাঈদ হাসান সোহাগ 










