বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই কৃতজ্ঞতা জানান।
বিজ্ঞপ্তিতে তারেক রহমান বলেন, বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মাতা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় মানুষের ঢল নামে।
তিনি আরও উল্লেখ করেন, জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যরা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরাও জানাজায় উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, “দেশবাসীসহ জানাজায় অংশগ্রহণকারী সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”
ডেস্ক রিপোর্ট: 










