বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম বৃহৎ জনসম্পৃক্ত ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী, যারা দেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নগর প্রতিরক্ষা দল (টিভিপি) মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন থানা আনসার ভিডিপি অফিসার খাইরুল আলম এবং উপজেলা প্রশিক্ষক আব্দুল বাছেত। অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং কোর্স শেষে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
নিয়মিত অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের জন্য বিভিন্ন ধরনের শুভেচ্ছা উপহার সামগ্রীও বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
মোঃ আসাদুল ইসলাম সুজন 










