বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর সব ধরনের খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সোমবার (আজ) প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিবরণীতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজিত এবং আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট থেকে বাংলাদেশের জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
এই সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়।
এমন প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএল–এর সকল খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সব মাধ্যমকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
ডেস্ক রিপোর্ট : 










