ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে রাজনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পূর্ণ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার রাজনৈতিক, প্রশাসনিক ও নিরাপত্তা—সব ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র ৩৭ দিন বাকি, আর এই সময়ের মধ্যে সরকারের প্রস্তুতি শতভাগ নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান, যারা এখনও নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তাদের কার্যক্রম ও অবস্থান সরকারের কাছে স্পষ্টভাবে চিহ্নিত রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি—আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছে। সম্প্রতি দেশে অনুষ্ঠিত তিনটি বড় রাজনৈতিক ও সামাজিক ইভেন্ট—ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা—বিপুল জনসমাগমের মধ্যেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, একই সময়ে এত বড় পরিসরের একাধিক ইভেন্ট অতীতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন, যা নিরাপত্তা বাহিনীর সক্ষমতার প্রমাণ।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, জাতিসংঘ সাধারণত এই ধরনের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। সে কারণে অভ্যন্তরীণভাবে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। সরকারের প্রধান লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

আপডেট সময় : ০৯:২৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬