বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় মোহাম্মদপুরে আমীরে মজলিসের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষভাবে চলমান ১১ দলীয় সমঝোতা প্রক্রিয়ার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগ গ্রহণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে জাতীয় স্বার্থ সংরক্ষণ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে জনমত গঠনে সম্মিলিতভাবে কাজ করার বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করেন।
বৈঠকটি দেশের রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রেস বিজ্ঞপ্তি: 










