ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ কার্যক্রম: ড. আসিফ নজরুল

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে খুব শিগগিরই শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বুধবার (আজ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. আসিফ নজরুল বলেন, “প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ।

প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই এই কার্যক্রম চালু করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, এই উদ্যোগ গ্রহণে তাদের উৎসাহ দিয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। এ জন্য তাকে আন্তরিক ধন্যবাদও জানান উপদেষ্টা।

বিশেষজ্ঞদের মতে, শরীয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালু হলে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুদমুক্ত ও নৈতিক আর্থিক সেবা নিশ্চিত হবে, যা প্রবাসীকল্যাণ ব্যাংকের কার্যক্রমকে আরও জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করবে।

জনপ্রিয়

প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ কার্যক্রম: ড. আসিফ নজরুল

আপডেট সময় : ০১:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬