ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাকোপের বানিশান্তায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • মো: রহমত আলী
  • আপডেট সময় : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১০০১৫ বার ভিউ

খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের বানিশান্তা বাজার সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দাকোপ থানা পুলিশ।

নিহত যুবকের নাম রাজু হাওলাদার (৩২)। তিনি বানিশান্তা ইউনিয়নের মৃত শাহা আলম হাওলাদারের ছেলে। রাজু হাওলাদার স্থানীয়ভাবে পরিচিত ছিলেন এবং তিনি বানিশান্তা ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজু হাওলাদারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে দ্রুত বিষয়টি দাকোপ থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, পারিবারিক কলহ ও সাংসারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

দাকোপ থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত কার্যক্রম চলমান ছিল।

দাকোপের বানিশান্তায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬