ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন প্রযুক্তিবিদ ও পাবনার গর্ব রাশিদুল ইসলাম রাশেদ

তথ্যপ্রযুক্তি খাতে পাবনা জেলার একটি পরিচিত ও উজ্জ্বল নাম রাশিদুল ইসলাম রাশেদ। দীর্ঘদিন ধরে তিনি একজন দক্ষ তথ্যপ্রযুক্তি পেশাজীবী হিসেবে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, উন্নয়ন ও বাস্তবায়নের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

২০১৭ সালের দিকে পাবনা সদরে তিনি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন আইটি প্রতিষ্ঠান ভিআইপি টেকনোলজি। প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই জেলা, উপজেলা পর্যায়ে তথ্যপ্রযুক্তি উদ্ভাবনী ক্যাটাগরিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট প্রকল্পে উদ্ভাবনী কাজের জন্য ভিআইপি টেকনোলজি সম্মানজনক পুরস্কার অর্জন করে, যা তার প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীল চিন্তাধারার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

এ বিষয়ে রাশিদুল ইসলাম রাশেদ বলেন,
“এই স্বীকৃতি আমার প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং বাস্তবভিত্তিক ডিজিটাল সমাধান তৈরির সক্ষমতার প্রমাণ বহন করে।”

বর্তমানে তিনি দৈনিক তারুণ্যের সংগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আল-মাহমুদ ইন্টারন্যাশনাল লিমিটেডে আইটি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। সেখানে তিনি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও SEO র‍্যাংকিং, IP-PBX কল সেন্টার অটোমেশন, সার্ভার ম্যানেজমেন্ট, সফটওয়্যার ও ওয়ার্কফ্লো অটোমেশনসহ সার্বিক ডিজিটাল অপারেশন পরিচালনা করছেন।

তার দক্ষ নেতৃত্ব ও প্রযুক্তিগত উদ্যোগের ফলে প্রতিষ্ঠানটি একটি আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর অপারেশনাল কাঠামোর দিকে অগ্রসর হয়েছে, যা বাণিজ্যিক ও সরকারি উভয় খাতে প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

এছাড়া, নর্থ বেঙ্গল আইসিটি মেলা ২০১৮-তে রাশেদুল ইসলাম রাশেদের প্রতিষ্ঠান ভিআইপি টেকনোলজি এক্সিবিটর হিসেবে অংশগ্রহণ করে, যা প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দৈনিক তারুণ্যের সংগ্রাম পত্রিকা পরিবার রাশিদুল ইসলাম রাশেদের এই অর্জনে গভীর আনন্দ প্রকাশ করছে এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছে।

অ্যাওয়ার্ড সম্পর্কে বিস্তারিত নিচে-

https://www.facebook.com/share/p/1CiFYZLKFw
জনপ্রিয়

আপডেট সময় : ১১:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬