বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিহাদ রানা। কর্পোরেট ক্যাটাগরিতে কর্পোরেট আইকন সম্মাননা প্রদান করে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর কাকরাইলস্থ আইডিবি অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলা এ আয়োজনে দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সাফল্যের পথচলা:
২০০৯ সালে সীমিত পরিসরে ওয়েব হোস্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান হিসেবে ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক-এর যাত্রা শুরু করেন জিহাদ রানা। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে তিনি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং মানসম্মত আইটি সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম নির্ভরযোগ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে রূপ দিয়েছেন।
বর্তমানে ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, সফটওয়্যার সল্যুশনসহ নানামুখী আইটি সেবা প্রদান করছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য—দেশের প্রতিটি প্রান্তে নিরাপদ ও বিশ্বস্ত ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া এবং বাংলাদেশের আইটি শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় জিহাদ রানা বলেন, “এই সম্মাননা এককভাবে আমার নয়; এটি ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রমের স্বীকৃতি। ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী সেবা নিয়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করে যেতে চাই।”
সাঈদ হাসান সোহাগ 










