ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরিফুলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিপিএলে শীর্ষে চট্টগ্রাম রয়্যালস

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ১০:৫৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৯৯৪৭ বার ভিউ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দ্বাদশ আসরে টেবিলের শীর্ষে উঠে গেছে চট্টগ্রাম রয়্যালস। চলমান আসরের ২৫তম ম্যাচে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে নোয়াখালী এক্সপ্রেসকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

এই জয়ের ফলে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করেছে আগেই প্লে-অফে ওঠা চট্টগ্রাম রয়্যালস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নোয়াখালী এক্সপ্রেস। ওপেনিং জুটিতে হাসান ইশাখিল ও সৌম্য সরকার ১৯ বলে ৩৪ রান যোগ করেন। তবে পাওয়ার প্লের মধ্যেই দুজনই সাজঘরে ফেরেন।

ইশাখিল ২০ বলে ২৫ ও সৌম্য সরকার ৮ বলে ১৪ রান করেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে নোয়াখালী। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে যায় দলটি।
নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ২২ রান করেন সাব্বির হোসেন। চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ৩.৫ ওভার বোলিং করে মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। একই সঙ্গে বিপিএলের ইতিহাসে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে পাঁচ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েন তিনি।

এর আগে ২০১৪ সালে আবু হায়দার রনি ১২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। এছাড়া চট্টগ্রামের অধিনায়ক মাহেদি হাসান নেন ৩ উইকেট।
১২৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। মাত্র ২৯ রানে ৪ উইকেট হারালেও অধিনায়ক মাহেদি হাসান ও হাসান নাওয়াজের ৪০ রানের জুটি ম্যাচে ফেরায় দলকে।

পরবর্তীতে আসিফ আলির সঙ্গে ষষ্ঠ উইকেটে ৫৯ রানের অপরাজিত জুটি গড়ে ৩ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করেন মাহেদি।
মাহেদি হাসান ৩৬ বলে ৪৯* এবং আসিফ আলি ৩০ বলে ৩৬* রান করেন। নোয়াখালীর হয়ে ইহসানুল্লাহ নেন ২ উইকেট।

দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন শরিফুল ইসলাম।

শরিফুলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিপিএলে শীর্ষে চট্টগ্রাম রয়্যালস

আপডেট সময় : ১০:৫৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬