ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ১০:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৯৯১৩ বার ভিউ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
একইসঙ্গে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও প্রধান উপদেষ্টার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফুলের তোড়াটি পৌঁছে দেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের একজন দায়িত্বশীল সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবং সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার কাছে ফুলের তোড়া ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

শুভেচ্ছা বার্তায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আপডেট সময় : ১০:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬