ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ার বানেশ্বরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে বিএনপির উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সেকু শেখের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (বিকাল ৩টায়) বানেশ্বর ইউনিয়নের সোনারপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বানেশ্বর ইউনিয়ন যুবদলের নেতা বিপ্লব সরদারের সঞ্চালনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. সেকু শেখ বলেন, “বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। তীব্র শীতের সময় অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার অংশ।”

তিনি আরও বলেন, “জনগণের অধিকার আদায়ে বিএনপি যেমন রাজপথে রয়েছে, তেমনি মানবিক দায়িত্ববোধ থেকেও আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি।”

এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা আশফাক রায়হান ইশতিয়াক, বিদ্যুৎ, জুয়েল, মাইনুল, নাসির, বাবু, কুরমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপডেট সময় : ০৬:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬