সিনিয়র ডিভিশন ফুটবল লিগের ফাইনাল ম্যাচ গতকাল বিকেলে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এই ফাইনালে যাত্রাবাড়ী ক্রিয়া চক্রের মুখোমুখি হয় টি অ্যান্ড টি মতিঝিল ক্লাব।
দুর্দান্ত নৈপুণ্য ও দলগত পারফরম্যান্সে প্রতিপক্ষকে পরাস্ত করে অবিশ্বাস্য জয় অর্জন করে যাত্রাবাড়ী ক্রিয়া চক্র। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে তারা গর্বের সাথে চ্যাম্পিয়ন শিরোপা নিজেদের করে নেয়।
ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা-০৫ আসনের মাটি ও মানুষের নেতা, যাত্রাবাড়ী ক্রিয়া চক্রের প্রতিষ্ঠাতা জননেতা আলহাজ্ব নবী উল্লাহ নবী। তাঁর উপস্থিতি খেলোয়াড়দের উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে তোলে।
এছাড়াও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি এবং যাত্রাবাড়ী ক্রিয়া চক্র ফুটবল দলের টিম লিডার জনাব শাকিল আহম্মেদ মোল্লাসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সিনিয়র ডিভিশন ফুটবল লিগে যাত্রাবাড়ী ক্রিয়া চক্র ফুটবল দলের এই ঐতিহাসিক অপরাজিত চ্যাম্পিয়ন অর্জনে দৈনিক তারুণ্যের সংগ্রাম পত্রিকা পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সাঈদ হাসান সোহাগ 










