ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটার সংখ্যা প্রকাশ করল ইসি

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ১২:২৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৯৯২১ বার ভিউ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার সংখ্যার চূড়ান্ত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন।

ভোটার বিভাজন:
মোট ভোটারের মধ্যে—
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন

নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন।
হিজড়া ভোটার: ১ হাজার ১২০ জন।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এসব তথ্য জানান।

আসনভিত্তিক ভোটার চিত্র:
৩০০ আসনের মধ্যে—
সর্বনিম্ন ভোটার: ঝালকাঠি-১ আসনে ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।
সর্বোচ্চ ভোটার: গাজীপুর-২ আসনে ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

নির্বাচন কমিশনের প্রকাশিত এই তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ও আসনভিত্তিক ভোটার বৈচিত্র্য এবারের নির্বাচন ও গণভোটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটার সংখ্যা প্রকাশ করল ইসি

আপডেট সময় : ১২:২৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬