ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার দাকোপে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • মো: রহমত আলী
  • আপডেট সময় : ০৯:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১০০৪৪ বার ভিউ

খুলনার দাকোপ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে দাকোপ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সোমবার ২৬ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে দাকোপ থানা পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে বের হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) ঝন্টু কুমার বসাক। তাঁর সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) রবিউল ইসলাম ও কনস্টেবল গাজী আনিচুর রহমান (কং/৬২৮)।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দাকোপ থানাধীন চালনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পার চালনা গ্রামের একটি পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ রাব্বী সরদার (২২) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাব্বী সরদার পার চালনা গ্রামের বাসিন্দা। তিনি মোঃ আজিজ সরদার ও মোছাঃ কোহিনুর বেগমের সন্তান।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনার দাকোপে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬