ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৯২৬ বার ভিউ

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে কম্পন অনুভূত হলে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে একইদিন ভোরে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা মৃদু ধরনের ভূমিকম্প হিসেবে বিবেচিত।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ভোরের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির অবস্থান ছিল ২২.৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

ভূমিকম্পের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

আপডেট সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬