ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার ৭০২ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার,৬৮২ কেন্দ্রে সিসিটিভি স্থাপন সম্পন্ন

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাবনা জেলার প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলার মোট ৭০২টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৮২টিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। বাকি ২০টি কেন্দ্রে ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

ভোটকেন্দ্রে যৌথ বাহিনী ও ম্যাজিস্ট্রেট মোতায়েন: সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ভোটের দিন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে, যাতে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করা যায়।

ভাঙা দরজা-জানালার মেরামত, অস্থায়ী বুথের ব্যবস্থা: যেসব ভোটকেন্দ্রে অবকাঠামোগত সমস্যা ছিল—বিশেষ করে দরজা-জানালা ভাঙা অবস্থায়—সেগুলো দ্রুত সংস্কার ও মেরামত করা হয়েছে। কিছু কেন্দ্রে কক্ষ স্বল্পতার কারণে অস্থায়ী পার্টিশন বসিয়ে অতিরিক্ত ভোটিং বুথ স্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসকের বক্তব্য:
পাবনার জেলা প্রশাসক ডা. শাহেদ মোস্তফা একান্ত সাক্ষাৎকারে জানান,“ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।”

আপডেট সময় : ১২:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬