ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরপুটিমারির সব ওয়ার্ডে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, কেন্দ্রে স্বস্তির পরিবেশ

  • মো: ওমর ফারুক
  • আপডেট সময় : ০৫:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৯১৪ বার ভিউ

চরপুটিমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত সরকারি উত্তর প্রাথমিক বিদ্যালয় মাঠ কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। ভোট শুরুর পর প্রথম এক ঘণ্টা অতিবাহিত হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সরেজমিনে কেন্দ্র ঘুরে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছেন। পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রের ভেতরে ও বাইরে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা জোরদার থাকায় ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।

কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে ভোট প্রদান করছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিধি-বিধান মেনে দায়িত্ব পালন করছেন।

সার্বিকভাবে কেন্দ্রের পরিবেশ শান্ত, স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রয়েছে। প্রশাসন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চরপুটিমারির সব ওয়ার্ডে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, কেন্দ্রে স্বস্তির পরিবেশ

আপডেট সময় : ০৫:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬