ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র রমজান উপলক্ষে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • মো: ওমর ফারুক
  • আপডেট সময় : ০৫:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৯৩৯ বার ভিউ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা এর চরপুটিমারি ইউনিয়নের বেনুয়ার চর গ্রামে ৫০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে রমজানের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, খেজুর, ভোজ্যতেলসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে এসব সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, রমজানের পবিত্র মাসে যেন কোনো পরিবার কষ্টে না থাকে, সেই লক্ষ্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের প্রতিনিধিরা।

সহায়তা পাওয়া পরিবারগুলো দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, রমজানের সময় এই সহায়তা তাদের অনেক উপকারে এসেছে এবং পরিবার নিয়ে স্বস্তিতে ইফতার ও সেহরি করতে পারছেন।

স্থানীয় সচেতন মহল সংস্থাটির এই মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

পবিত্র রমজান উপলক্ষে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৫:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬